প্রজেক্ট শুরু করা~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Adobe Premiere >>> প্রজেক্ট শুরু করা

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

প্রজেক্ট শুরু করা
এডবি প্রিমিয়ার সফটঅয়্যার চালু করার সময় যে কাজ করবেন সেই কাজ অনুযায়ী কিছু বিষয় ঠিক করে দিতে হয়। সহজ কথায়, আপনাকে একটি প্রোজেক্ট শুরু করতে হয়। সেই প্রোজেক্টের নাম, ফোল্ডার, ভিডিওর ধরন, ভিডিওর মাপ ইত্যাদি বলে দিতে হয় শুরুতেই।
· প্রিমিয়ার চালু করলে Welcome to Adobe Premiere নামে এধরনের একটি স্ক্রিন পাওয়া যাবে;
· যদি আগে কোন কাজ করেন তার নামের একটি তালিকা পাওয়া যাবে। সরাসরি সেই নামে ক্লিক করে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া Open Project ক্লিক করে আগে করা অন্য প্রোজেক্ট ওপেন করতে পারেন। অথবা New Project ক্লিক করে নতুন প্রোজেক্ট শুরু করবেন।

New project সিলেক্ট করলে এধরনের একটি ডায়ালগ বক্স পাওয়া যাবে।

এখানে টাইটেল এবং একশন সেফ এরিয়া (যে যায়গায় থাকলে টিভিতে বাদ পরবে না) সহ ভিডিও এবং অডিও টাইমলাইনে কিভাবে দেখাবে, ক্যাপচার কোথা থেকে করবেন ইত্যাদি বলে দেয়া যায়।
সবচেয়ে গুরুত্বপুর্ন কাজ হচ্ছে নিচের অংশে লোকেশন এবং নাম ঠিক করে দেয়া। কাজের সময় প্রিমিয়ার বেশকিছু ফাইল তৈরী করে। সেগুলির জন্য যে ফোল্ডার ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন এবং প্রোজেক্টের একটি নাম টাইপ করে দিন।
এরপর আরেকটি ডায়ালগ বক্স পাওয়া যাবে New Sequence নামে। এখানে ফাইনাল ভিডিওতে ব্যবহৃত ভিডিওর মাপ, অডিও স্যাম্পল রেট ইত্যাদি ঠিক করে দেবেন। এখানে ৩টি ট্যাব রয়েছে। Sequence Preset থেকে সরাসরি প্রিসেট থেকে সিলেক্ট করতে পারেন, General ট্যাব থেকে নিজের পছন্দমত পরিবর্তন করে নিতে পারেন এবং Tracks ট্যাব থেকে ভিডিওর কতগুলি ট্রাক ব্যবহার করবেন, অডিওর চ্যানেল ইত্যাদি বলে দিতে পারেন।
এখানে কোন পরিবর্তন করলে তাকে নতুন প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারেন। এছাড়া সিকোয়েন্স এর জন্য কাজের সাথে মিল রেখে নাম ব্যবহার করতে পারেন।
ওকে বাটনে ক্লিক করলে এখানে দেয়া তথ্য অনুযায়ী প্রোজেক্ট শুরু হবে এবং প্রিমিয়ারের মুল স্ক্রীন পাওয়া যাবে।
Project start
Adobe Premiere software that will work during the launching of the work is to fix a few things. In simple words, you need to start a project. The project name, folders, video type, video size, etc. is beginning to tell.
· Turning on top of such a screen can be found in the Welcome to Adobe Premiere!
· If it worked before his name can be found in a list. You can use it directly by clicking on the name. Click the Open Project before you can open another project. Or click New Project to start a new project.
New project to select such a dialog box can be found.
The title and action safe area (if that place will not fall apart on TV), including video and audio timeline to show how, from where it will capture, etc. can be called.
The most important work is the location and the name is at the bottom. Premier number of working hours to create the file. Select the folder you want to use them for, and type a name for the project.
Then another dialog box will be available in the New Sequence. The final size of the video used video, audio sample rate, etc., is to decide. Here are 3 tabs. You can select from presets directly from the Sequence Preset, General tab, you can customize and change the Tracks tab of how many trucks will use video, audio channel, etc. can be.
Here are some changes you can save it as a new preset. In addition, with respect to the sequence of names can be used for work.
Clicking OK will start the project in accordance with the information provided and the premiere can be found in the main screen