রাতের ভিডিও দিনে তৈরী
হলিউডের বহু ছবিতে রাতের দৃশ্য হয়ত লক্ষ্য করেছেন, রাতের হলেও দৃশ্য দেখা যায় স্পষ্টভাবেই। অথচ সেটা যে রাতের দৃশ্য তাও জানা যায়। এগুলি ধারন করা হয় দিনের বেলায় এবং এই পদ্ধতি ডে ফর নাইট শট (day for the night) নামে পরিচিত।
ধরুন আপনি সংসদ ভবনের সামনে কোন ঘটনার শ্যুটিং করতে চান। রাতের বেলা অনুমতি নেয়া যেমন কঠিন তেমনি এরজন্য সঠিক আলো, অন্যান্য যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারের সমস্যাও বিপুল। যার অর্থ খরচ বৃদ্ধি। অথচ এই দৃশ্য দিনের বেলা ধারন করে তাকে রাতের ভিডিও হিসেবে দেখানো যায়। একদিকে খরচ যেমন কমবে, পরিশ্রম কমবে, তেমনি কম আলোয় ভিডিও করার কারনে সৃষ্ট নয়েজ এবং অন্যান্য সমস্যা থাকবে না।
এধরনের দিনে রেকর্ড করা ভিডিওকে এডবি প্রিমিয়ারে খুব সহজেই রাতের ভিডিওতে পরিনত করতে পারেন।
এজন্য যা করতে হবে,
. প্রিমিয়ার প্রজেক্টে ভিডিওটি ইমপোর্ট করুন এবং টাইমলাইনে আনুন
. Fast Color Correction ফিল্টার যোগ করুন। ইফেক্টস প্যানেলের সার্চবক্সে Fast color correction লিখে সহজে খুজে পেতে পারেন।
. প্যানেলে কালার হুইলের মাঝখানের পয়েন্টটি ড্রাগ করে নিল রঙের দিকে নিয়ে যান। সাথেসাথে ভিডিওতে নিলচে রঙের যে প্রভাব তার প্রিভিউ দেখা যাবে।
. রাতের ভিডিওতে আলো কম থাকার কথা। শুধুমাত্র রঙ পরিবর্তন করলেই আলোর পরিমান কমবে না। এজন্য কালার হুইলের আরেকটু নিচে Input Level অংশের মাঝখানের স্লাইডারকে (মিডটোন) বামদিকে সরাতে থাকুন। ভিডিওর আলো কমতে শুরু করবে।
. আলো কমানোর পরও ভিডিওর অনেক সাদা অংশ যথেস্ট পরিমান সাদা যেখা যায়, যা রাতের দৃশ্যের সাথে বেমানান। এটা ঠিক করার জন্য Output Level অংশের ডানদিকের স্লাইডারকে (হোয়াইট) বামদিকে সরাতে থাকুন।
এই পদ্ধতিতে মোটামুটি ফল পাওয়া যাবে।
যদি এথেকে সন্তোষজনক ফল না পান তাহলে আরেকটি RGB Curves নামে ফিল্টার ব্যবহার করতে পারেন।
. RGB Curves নামের ইফেক্টটি ভিডিওতে ব্যবহার করুন।
. ইফেক্টস কন্ট্রোল প্যানেলে এটা ওপেন করলে চারটি কার্ভ দেখা যাবে। একটি মাষ্টার (সবগুলি রঙের জন্য। অপর তিনটি রেড, গ্রীন এবং ব্লু কালারের জন্য। আপনি যদি ফটোশপে কাজ করে থাকেন তাহলে হয়ত কার্ভ এর সাথে পরিচিত। কালার এবং লূমিনেন্স পরিবর্তনের এটা অত্যন্ত শক্তিশালী পদ্ধতি। মাষ্টার কার্ভের ডানদিকের উচু প্রান্ত ড্রাগ করে নিচের দিকে নামাতে থাকলে ব্রাইটনেস কমতে থাকবে। কার্ভ এর মাঝামাঝি যায়গায় ড্রাগ করে আরো নিখুতভাবে পরিবর্তন আনা যাবে।
. বিপরীতভাবে বামদিকের নিচের প্রান্ত ওপরের দিকে সরালে ব্রাইটনেস বাড়ানো যাবে।
. বাকি যদি প্রয়োজন হয় তাহলে ৩টি রঙের জন্যও পৃথকভাবে পরিবর্তন আনা যাবে।
হয়ত এরপরও ভিডিও দেখে বোঝা যাবে সেটা দিনে করা, সত্যিকারের রাতে করার ভিডিওর মান হয়ত এতে পাওয়া যাবে না, কিন্তু এই পদ্ধতিতে খরচ এবং শ্রম কমানো যাবে খুব সহজেই।
Night video of the day
Many Hollywood films have noticed that the night scene, night scene, but it can be seen clearly. But it was also the scene that night. These were recorded during the day and Day for Night shot of this method (day for the night) is known.
Suppose you want to shoot an event in front of the Parliament building. For this also, so as to allow proper lighting at night, the use of other equipment such as a huge problem. Which means an increase in costs. It captures the scene during the day, as the night the video was shown. On the one hand, such as reduced costs, reduced labor, but also due to the low light video noise and other problems will be caused.
These days to record video into Adobe Premiere video can easily night.
To do so,
. Bring to import the video project and timeline Premier
. Add Fast Color Correction filter. Effect of Fast color correction panel sarcabakse find it easier to write.
. Panel color wheel to the middle point of the drug, and blue. Nilace color that can be seen in the preview video effect immediately.
. The video is supposed to be a night light. If the color change is not only to reduce the amount of light. The color wheel a little below the middle parts of the Input Level slider (midatona) on the left side to remove. The video light will begin to decline.
. Despite the loss of much of the white part of the video sufficient amount of light, which can be white, which is incompatible with the night scene. Output Level slider to the right parts to fix it (White) on the left side to remove.
This method results can be found fairly.
From these points, if you do not get satisfactory results in the name of another filter can use the RGB Curves.
. Use the name of the video, RGB Curves effect.
. Effect of four curves can be seen in the Control Panel if it is open. A master (for all color. The other three Red, Green and Blue color for. If you have Photoshop Curve familiar with. It's a very powerful method to change the color and luminensa. Master curves in the right upper edge of the drug is to slow down brightness will decrease. in the middle of the curve will be forced to change nikhutabhabe more drugs.
. Moving toward the upper left corner of the lower brightness and contrast can be increased.
. If necessary for the rest of the 3 colors can be changed individually.
Still, it may be understood in the day to see the video, the video quality may also be found not to be true at night, but this way you can easily reduce costs and labor.
|